আপডেট : ২৬ February ২০২২
টাঙ্গাইলের মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামের আরিফুল ইসলাম পিন্টুর মেয়ে। লামিয়া ছাওয়ালি ভাতকুড়া এম.কে.এ.বি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া। নিহতের দাদা বাচ্চু সিকদার জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় লামিয়া। পরে রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ ঘরে বিকট শব্দ হয়। পরে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। তবে, তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। মির্জাপুর থানার উপপরিদর্শক মজিবর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১