বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২২

ঘুরতে যাওয়ার পথে হাত হারালেন নারী


টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে চায়না (৫০) নামে নারী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সংঘর্ষে তার হাত কাটা পড়েছে।

শনিবার দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী ঘাটাইল উপজেলা দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের মো. আবেদ আলীর স্ত্রী।

আহত নারীর মেয়ের জামাই কাবিল বলেন- মাহিদ্র ভাড়া করে বাড়ী থেকে বঙ্গবন্ধু সেতু ও পার্কে ঘুরতে যাচ্ছিলাম একই পরিবারের ৮ সদস্য। পথিমধ্যে বাগবাড়ী পৌঁছলে জিগাতলা নামক এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালু ট্রাক (ঢাকা- মেট্রো ট- ২০-৫৪৫১) আমাদের গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমার শ্বাশুড়ির হাত কাটা পড়ে। এছাড়াও আমরা কয়েকজন আহত হই।

তিনি জানান, সংঘর্ষের পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে রের্ফাড করেন।

ভূঞাপুর থানা এস.আই ফাহিম ফয়সাল জানান, দুর্ঘনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করাসহ মাহিদ্র থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১