আপডেট : ২৭ February ২০২২
অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়ল। আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে এ মেলা। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এর আগে ১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৮তম এ বইমেলা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিন বইমেলা বেলা ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে। এবার মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১