আপডেট : ২৭ February ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিরিয়ানির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিপন আহম্মদ নামে এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত শিপন আহম্মদ পৌরশহরের দুর্গাপুর এলাকার মো: হাবিবুল্লাহ হিরুর ছেলে ও পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার বলেন রাতে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার ভিকটিমের স্বামীকে কৌশলে গায়েহলুদের অনুষ্ঠানের কাজে ডেকে পাঠায় বাড়ির মালিক শিপন আহম্মদ। এ সময় ওই নারীর শিশু সন্তান ছাড়া বাড়িতে আর কোন লোকজন ছিল না। গভীর রাতে ওই নারীর জন্য দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে শিপন আসে। অনেক ডাকাডাকি করে তার ঘুম ভাঙিয়ে দরজা খোলার পর তাকে খাওয়ার জন্য বিরিয়ানি দেন। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর সে অচেতন করে ওই নারীকে সে ধর্ষণ করে । একপর্যায়ে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তার শিশু সন্তানও তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে চলে যায় শিপন আহম্মদ। গৃহবধু বলেন, অনেক দিন ধরেই শিপন আমাকে কুপ্রস্তাব দিয়ে আসতো। আমি কখনও রাজি হয়নাই। ওই দিন কৌশলে সে আমার স্বামী ও ঘরের লোকজনকে বাইরে পাঠিয়েছে। আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে শিপন আহম্মদ যুবলীগের কোনো পদে নেই। আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী বলে তিনি জানিয়েছেন। আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নির্যাতিত ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১