বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২২

২৪ বছর পর পাকিস্তানে অস্ট্রেলিয়া দল


দ্বিপাক্ষীক সিরিজ খেলতে দীর্ঘ  ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষবার ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিলো অস্ট্রেলিয়া।
আজ ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছায় অস্ট্রেলিয়া দল। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে পৌঁছায় অসিরা।

জাতীয় দলের পাকিস্তানে পৌঁছানোর ছবি টুইটারে আপলোড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অসি অধিনায়ক প্যাট কামিন্সের হাস্যজ্জল ছবি দিয়ে সেই ক্যাপশনে সিএ লিখেছে, ‘আমাদের পুরুষ ক্রিকেট দল ইসলামাবাদে পৌঁছেছে।’  

এক দিন আইসোলেশনে থেকে সোমবার থেকেই অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া। 

এবারের পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট-ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এছাড়াও আছে  একটি টি-টোয়েন্টি।   টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ও ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে অর্ন্তভুক্ত। 
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছিলো। প্রায় তিন মাস পাকিস্তানের নিরাপত্তা নিবিড় পর্যবেক্ষণ করে সিএ। 

১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজ খেলেছিলো অস্ট্রেলিয়া। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো অসিরা। 

২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বােিস  জঙ্গি হামলার  পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বের অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর থেকে  বিরত থাকে।  তবে গত ছয় বছরে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল।  

পাকিস্তান সফরে না গেলেও, নিরপেক্ষ ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারবার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে পাকিস্তান। 

৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ দিয়ে লড়াই শুরু করবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।  পরের দুই টেস্ট অনুষ্ঠিত হবে  করাচি ও লাহোরে। ১২ ও ২১ মার্চ শুরু হবে যথাক্রমে  দ্বিতীয় ও তৃতীয় টেস্ট।  এরপর  ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ৫ এপ্রিল হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১