বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২২

ধামরাইয়ে 'মাটি চোর' ধরলেন ম্যাজিস্ট্রেট, দেশীয় অস্ত্র উদ্ধার


ঢাকার ধামরাইয়ে নিয়ম ভেঙ্গে রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটার ঘটনায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা ও দুইটি ভেকু জব্দসহ একটি ভেকু থেকে দেশীয় অস্ত্র (রাম দা) উদ্ধার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। অপরদিকে বেলা এগারোটার দিকে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা ও একটি ইট ভাটা ভেঙ্গে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

রোববার ভোর ৬টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অপরদিকে বেলা ১১টা দিকে নান্নার ও ডাউটিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীর অভিযোগের জেরে ভোর ৬ টায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ২টি ভেকু জব্দ করে মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার নান্নার ইউনিয়নে মেসার্স মোল্লা ব্রিকসকে ২ লাখ টাকা এবং ডাউটিয়া এলাকার মেসার্স লাকি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা ও ভাটাটি ধ্বংস করে দেয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, কৃষি জমি রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার নান্নার ইউনিয়নে মেসার্স মোল্লা ব্রিকসকে ২ লক্ষ টাকা এবং ডাউটিয়া এলাকার মেসার্স লাকি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা ও ভাটাটি ধ্বংস করে দেয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১