আপডেট : ২৮ February ২০২২
আগামী পাঁচ বছর দেশের নির্বাচন পরিচালনা করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর আজ থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেছেন কমিশনাররা। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশনকে বরণ করে নেওয়া হয়। এর মাধ্যমে ১৩ দিনের শূন্যতা দূর হলো নির্বাচন কমিশন সচিবালয়ের। এর আগে কেএম নূরুল হুদা কমিশন মেয়াদ পূর্ণ করে ১৪ ফেব্রুয়ারি বিদায় নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারশূন্য ছিল নির্বাচন ভবন। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন। এ কক্ষে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি। এছাড়াও ৯টা ৩৫ মিনিট নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার রাশেদা সুলতানা। পরে সকাল ১০টায় আসেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান এবং সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন নতুন কমিশনার মো. আলমগীর। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১