বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২২

মির্জাপুরে অগ্নিকাণ্ডে ঘর পুঁড়ে ছাই


টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পৌরসদরের মির্জাপুর বাইপাস এলাকার চেনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও পুরো ঘর পুঁড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ইমরান খান জানান, আমরা বন্ধুরা আমি মিলে দেওহাটা থেকে মির্জাপুর আসার পথে হঠাৎ ওই বাড়ি থেকে আগুনের ফুলকা দেখতে পাই। পরে ওইস্থানে গিয়ে আশপাশের লোকজনদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। এসময় ফায়ার সার্ভিসে জানানোর পর তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এ ঘটনায় ঘরে থাকা সকল আসবাবপত্রসহ অন্যান্য যাবতীয় সরঞ্জামাদি আগুনে ভষ্মিভূত হয়েছে। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে  দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। ঘরে থাকা ফ্রিজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১