বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২২

ভাষাসৈনিক বদরুজ্জামান প্রয়ানে স্মরণ সভা অনুষ্ঠিত


মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামান প্রয়ানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১ ঘটিকায় ভাষাসৈনিক বদরুজ্জামান পরিষদের আয়োজনে দৈনিক বাংলার দিন কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলার দিন সম্পাদক ইকবাল আহমদ এর সভাপতিত্বে ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস্য সচিব মোঃ জুলফিকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলাম সিদ্দিকী, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা শ ই সরকার জবলু, সাপ্তাহিক মুক্তকথা এর ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি বেলাল তালুকদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, প্রভাষক আসআদ উল্লাহ, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী কল্যাণ সমিতির আজীবন সদস্য সাজ্জাদুর রহমান, দৈনিক বাংলার দিনের প্রধান প্রতিবেদক মাহমুদুর রহমান, দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ, নাসির উদ্দিন, শামসুল ইসলাম, হামজা বিন হুসাইন ,আবু ইউসুফ প্রমুখ।

উল্লেখ্য ভাষা সৈনিক শেখ বদরুজ্জামান গত ২৬ শে জানুয়ারি পরলোকগমন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১