বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০২২

ঝালকাঠিতে পুলিশ-ছাত্রলীগের বাধায় বিএনপির প্রতিবাদ সমাবেশ পণ্ড


দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ ছাত্রলীগ ও পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।আজ বুধবার বেলা ১২টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা সমাবেশর প্রস্ততি নেয়।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে আসলে পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দেয়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সবামেশ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে আজ বুধবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

সেখানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নিলে মধ্য চাঁদকাঠি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি।

এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন।

সমাবেশের শুরুতেই ছাত্রলীগ মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসলে পুলিশ দুই পক্ষকেই বাধা দেয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিল না। এর পরেও তারা কর্মসূচি করতে চাইলে, পুলিশ তাদের সরিয়ে দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১