বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২২

আজ বিশ্ব বন্যপ্রাণি দিবস


আজ বিশ্ব বন্যপ্রাণি দিবস। জনসচেতনতা তৈরির লক্ষ্যে পালিত হচ্ছে দিবসটি। বিশেষ করে মানবসৃষ্ট সমস্যা কমিয়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা বন্যপ্রাণি সুরক্ষার কথা বলছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এ বনাঞ্চলটিতে বাঘসহ ৩৭৫ প্রজাতির প্রাণির আবাসস্থল। অথচ এই বনের বাঘ হত্যা করে পাচার করা হচ্ছে অঙ্গ-প্রতঙ্গ। এছাড়া মানবসৃষ্ট সমস্যার মধ্য দিয়ে বন্যপ্রাণির আবাসস্থল ও খাদ্যসহ প্রজননে ক্ষতি করা হচ্ছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি অ্যান্ড উড টেকনোলোজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুস সাদাত জানান, সুন্দরবনকে ঘিরে নানা ব্যবসায়ীক কর্মকাণ্ডের কারণে বনের প্রাণিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়। এছাড়া বনের ভিতর দিয়ে বিভিন্ন জলযান চলাচল ভবিষ্যতে সুন্দরবনের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সুন্দরবন একাডেমির উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন বলেন, আইনগুলো যদি যথাযথভাবে আরোপ করা হয় তাহলে বন্যপ্রাণি নিধন বন্ধ করা সম্ভব হবে। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে আমাদের দেশের বন্যপ্রাণিগুলো রক্ষা করা সম্ভব হবে বলেও জানান সুন্দরবন একাডেমির উপদেষ্টা।

তবে, বন্যপ্রাণিদের সুরক্ষিত রাখায় কাজ চলছে বলে দাবি বনবিভাগের। বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, 'বাঘকে সংরক্ষণ করার জন্য আমরা ইতোমধ্যে প্রকল্প জমা দিয়েছি। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ-আইইউসিএন এর একটি প্রকল্পের মাধ্যমে সুন্দরবনে হরিণের সংখ্যা জানার জরিপ চলছে।

সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে, মানবসৃষ্ট ঝুঁকি কমিয়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণি রক্ষার প্রত্যাশা সকলের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১