বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২২

পৌরসভার জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান


টাঙ্গাইলে পৌরসভার জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা ও প্রসাশন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার পৌর উদ্যান থেকে বটতলা পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিত স্থাপন উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুর রহমান খোন্দকার।

জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুর রহমান খোন্দকার বলেন, পৌরসভার চাহিদার পরিপ্রেক্ষেতি এ অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার অধিগ্রহণকৃত পৌর উদ্যান থেকে বটতলা পর্যন্ত জায়গায় প্রায় কয়েকশত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। পর্যায়ক্রমে সকল স্থাপনাই উচ্ছেদ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১