আপডেট : ০৩ March ২০২২
ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের বৈন্যা এলাকায় সাবেক রাষ্ট্রদূত ও স্থানীয় এমপি বেনজীর আহমদ এর বড় ভাই সোহরাব হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা। এর আগে গতকাল রাতে ধামরাই ও জিরানী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মুরশেদ, ইসমাইল, সমেস, রবিউল, রবি, আনিস, জয়নাল। এর আগে সাবেক রাষ্ট্রদূত বাদি হয়ে ধামরাই থানায় একটি অজ্ঞাত নামা দিয়ে মামলা (নং-৩৩) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, আটক ৭ জনকে ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোহরাব হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১