বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২২

করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৬৫৭


প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৫ জনের।এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫৮ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন।এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হল ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে।

নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার করোনায় ৮ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৭৩২ জন। শনাক্তের হার ছিল ৩ দশমিক ২২ শতাংশ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১