বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২২

কালিয়াকৈরে কিশোরীর আত্মহত্যা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকায় এক কিশোরী আত্মহত্যা করেছেন। নিহত কিশোরী উপজেলার গাবতলী এলাকার নুরুল ইসলামের মেয়ে রিয়া মনি (১৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ঐ কিশোরী। পরে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে কিশোরীর লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১