বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০২২

গলাচিপায় বিএনপির বিক্ষোভ সমাবেশ


নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদারের সঞ্চালনায় পৌরসভার কলেজপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ নার্গিস সুলতানা, যুগ্ম আহ্বায়ক আ. ছালাম মৃধা ও মো. মাকসুদ আলম তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. সাগর খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মশিউর রহমান শাহীন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল প্রমুখ।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধিতে সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও বক্তারা সরকারের পদত্যাগ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১