বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২২

গৌরনদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়


বরিশালের গৌরনদীতে ভোজ্য তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার বিকেলে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর টরকীতে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। পরে বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, বনিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, ব্যবসায়ী নেতা ভজন কুন্ডুসহ অন্যান্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১