বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২২

কালীগঞ্জে ৭ই মার্চ উদযাপন


গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপিত হয়।

কালীগগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মনিরুল ইসলানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত প্রমুখ।

এর আগে সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালীগঞ্জ থানা ও উপজেলা কর্মচারী সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১