বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২২

পাবনায় বোমা বিস্ফোরণে আহত ২ শিক্ষার্থী


পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুর থানার নাটিয়াবাড়ি রহস্য জনক বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিক্ষার্থী নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাঁরা নাটিয়াবাড়ির গ্রামের দিলীপ সুত্রধরের সন্তান।

ঘটনাটি ঘটেছে সোমবার (৭মার্চ) দুপুরে। ঘটনাটি ঘটেছে পাবনা -২ আসনের সাবেক সংসদ খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে। বিস্ফোরিত বস্তুটি নিয়ে রহস্যের সৃস্টি হয়েছে। বিস্ফোরণের সময় সাবেক এমপি আরজু ঢাকাতে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত জব্দ করে বিস্ফোরিত বস্তুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরক বলে অনুমান করছেন।

আহত দুই শিশু হলো- অভিজিৎ সুত্রধর(৭) ও মন্দিরা সুত্রধর (৮)।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন কুমার সাহা জানান, দুপুর বারোটায় বিদ্যালয় ছুটি ঘোষনা করলে তারা তাদের মায়ের হাত ধরে বিদ্যালয়ের সামনে দিয়ে চলা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অতিক্রম করে সাবেক এমপির বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।এ সময় এমপির বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগে মোড়ানো বস্তু বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ওই দুই শিক্ষার্থী ও তার মা আহত হন।এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় রাজনারায়ণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছেন।তারা বিস্ফোরিত বস্তুটিকে প্রাথমিকভাবে ককটেল সাদৃশ্য বস্তু বলেই অনুমান করছেন। বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান চালিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলী ঘটস্থল পরিদর্শন করেছেন। আহত দুই শিক্ষার্থীর পরিবার গরীব হওয়ায় তাদের সমস্ত চিকিৎসার ব্যয় বহনের দ্বায়িত্ব নিয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১