বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২২

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি


আইওএম এর সহায়তায় লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকালে তারা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

এর আগে, ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১