আপডেট : ১১ March ২০২২
রাজধানীতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) এক শিক্ষার্থী ট্রাকচাপায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মিরপুরের শাহ আলী মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সামান্তা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়টির চতুর্থ সেমিস্টারের ছাত্রী। এ ঘটনায় আহত সামান্তার বন্ধু নিলয় বলেন, রাতে সামান্তা বিশ্ববিদ্যালয়ের পিকনিক শেষে আমাকে তার বাসায় পৌঁছে দিতে ফোন দেয়। পরে মোটরসাইকেলে করে ফেরার পথে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সামান্তা ও আমি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হই। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, রাতে মিরপুর থেকে আনা গুরুতর আহত মেয়েটি মারা গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১