আপডেট : ১৫ March ২০২২
আলোচিত মুনিয়া হত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৫ মার্চ) রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দেন। এর আগে গত বছর পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতে পিয়াসার পক্ষে ছিলেন, শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। পিয়াসার আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইলো না। তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, সেটিতেও তিনি জামিনে রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১