আপডেট : ১৭ March ২০২২
নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবদুল মান্নান, আফছার আলী মন্ডল ও খোদাবক্স মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, শিক্ষার্থী সিয়াম আলী রোজ প্রমূখ। এর আগে স্বাধীনতার সূর্বণ জয়ন্তি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের ৩৩টি স্টল অংশ নিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১