বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২২

মাধবপুরে ট্রাক চাপায় ৩ অটোযাত্রী নিহত


ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে মালবাহী ট্রাকের চাপায় অটোরিক্সার ৩ জন যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে জালালাবাদ গ্যাস ফিল্ড এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে আমসু মিয়া (২৮) ও পুর্ব মাধবপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে অটোরিকশা চালক মোঃ সামাদ আলী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় অটোরিকশা চালক ও অপর যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ট্রাকটি আটক করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১