বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার এক


খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিং এর পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময়ে ৪/৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

শনিবার (১৯ মার্চ) সকালে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বলেন, গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, কামরুল, জীবন , সুমন ও আলা। এদের মধ্যে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

গণধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১