বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২২

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও এক লাশ উদ্ধার


নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

এর আগে ভোর ৫টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর তীরে টেনে তুললেও ভিতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

এর আগে রোববার দুপুরে কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামে লঞ্চটি ডুবে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১