আপডেট : ২৪ March ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বৃহস্পতিবার বিকেল ৩টায় চালু হয় দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’র ২০৮তম শাখা। আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, রিজওনাল ম্যানেজার রিয়াজসহ আরও অনেকে। স্বপ্ন'র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন সবসময় আশা করি আমরা। স্বপ্ন সুপারশপের নতুন এই শাখার ঠিকানা : মেইন রোড, ছাগলনাইয়া বাজার, ছাগলনাইয়া, ফেনী । নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা পণ্যে অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর : ০১৯৫৮-৬৩৫৯৫৮ ।
স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, এবার ফেনীর ছাগলনাইয়াতে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা এখানে নিয়মিত কেনাকাটা করবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১