আপডেট : ২৭ March ২০২২
কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় দেশটির দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)। নিহতদের পরিবার জানিয়েছে, নিহতরা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তিনজনই সপরিবারে কাতারে বসবাস করতেন। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এসময় তারা গাড়িটি রাস্তাতে রেখেই ঠিক করার চেষ্টা করেন। তৎক্ষণিকভাবে অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। ৩ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১