আপডেট : ২৭ March ২০২২
চারদিকে বিস্তৃত সবুজ ধানক্ষেতের মধ্যে বেগুনি রঙের ধানগাছ । চলতি মৌসুমে ফসলের মাঠে সবুজ-বেগুনি ধানের চারায় জাতীয় পতাকার আদলে ফুটিয়ে তোলা হয়েছে পতাকার রূপ। এই ব্যতিক্রম সবুজ-বেগুনি রঙের এই ধান গাছ দেখে থমকে যাচ্ছে পথচারীরা। এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদের ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। সবুজ-বেগুনি রঙের ধানক্ষেতে জাতীয় পতাকার রূপে এই কাজটি করেছেন ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শেখ মো. রাসেল ও মো: রাজু আহমেদ। রাসেল চাকুরি করেন তার ছোট ভাই বর্তমানে পড়াশুনা করছেন। সবুজের বুকে বেগুনি রঙের গাছ দিয়ে জাতীয় পতাকার আদলে ধানের মাঠ গড়ার শখ ছিল তাদের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হওয়ায় তারা জাতীয় পতাকার আকৃতিতে দুই জাতের ধান রোপণ করে রীতিমতো আলোড়ন তৈরি করেছে এলাকাসহ জেলাজুড়ে। পুষ্টিগুণসমৃদ্ধ এই বেগুনি ধানের চাষ দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসছেন। দেখছেন ধান ক্ষেত, তুলছেন ছবি, কেউবা আবার বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আবাদকৃত ২ বিঘা জমিতে এই ধান করা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর বেগুনি রঙের ধানের আবাদ এই প্রথম শুরু হয়েছে। এ ধানের নাম ‘পার্পল লিফ রাইস’। এই ধানগাছের পাতা ও বেগুনি। এর চালের রং বেগুনি। তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত এ ধানের পরিচিতি বেগুনি রঙের ধান বা রঙিন ধান। তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত এ ধানের পরিচিতি রয়েছে বেগুনি রঙের ধান হিসাবে । এ ধান বিদেশি জাত নয়, দেশীয় শুক্রাণু প্রাণরস। দিন দিন কৃষকদের কাছে এই ধানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত মাঠজুড়ে সবুজ আর সবুজ। একটু খেয়াল করলেই দেখা যায় সবুজের মাঠে মাঝখানে বেগুনি রঙ। সবুজ ধানের বেষ্টুনির কাছে গেলে মনে হয় বেগুনি রঙের জায়গাটুকু কোনো আগাছা বা বালাই আক্রান্ত ধান। কিন্তু না, এটি এমন একটি ধানের জাত, যার পাতা ও কান্ডের রং বেগুনি। এমন ভাবে তৈরি করেছেন যা দেখতে অনেকটাই জাতীয় পতাকার মতো। আবার পাশের আরেকটি ক্ষেতে একই জাতের জমি দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাইকপাড়া গ্রাম। সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের জারুইলতলা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দেখা মিলে ওই জমির। জমি আবাদকারী শেখ রাসেল জানান, তিনি সরকারি চাকুরি করেন। একটি জমিতে শস্য দিয়ে বঙ্গবন্ধুর আকৃতি করার দৃশ্য গণমাধ্যমে দেখে তিনি বেশ মুগ্ধ হন। এরপর তিনি ভাবতে থাকেন দেশকেন্দ্রিক কি করা যায়। ছোট ভাই রাজু আহমেদের সঙ্গে পরামর্শ করেন জমিতে পতাকার আকৃতি করার। গত নভেম্বরে তিনি উত্তরবঙ্গ থেকে পুষ্টিগুণ সমৃদ্ধ ব্ল্যাক রাইস ও পাপল রাইস নামে দুই জাতের ধানবীজ আনেন। ফেব্রুয়ারিতে রাজু আহমেদ ব্ল্যাক রাইসের মাঝখানে পাপল রাইস রোপণ করে। এখন দেখতে জমিতে পতাকার মতো মনে হয়। কুমিল্লা পলিটেকনিক্যাল এর ছাত্র রাজু আহমেদ বলেন, ‘করোনার কারণে ক্লাশ না থাকায় সময় দিতে পেরেছি। ভাইয়ের পরামর্শে কাজটি শুরু করি। প্রথমে কাগজে একটি ডিজাইন আঁকা হয়। এরপর পতাকার অনুপাত অনুযায়ি জমিতে দুই জাতের বীজ রোপণ করি। আমার সঙ্গে দু’জন শ্রমিক তিনদিন কাজ করে। ধানের চারা বড় হওয়ার এখন ঠিক পতাকার মতো লাগতেছে। অনেকেই আসছেন এটা দেখতে। এলাকার লোকজন কেউ কেউ বলছেন ফলন ভালো হলে তারা সেটা করবেন। আবার কেউ কেউ জমির সৌন্দর্য্যরে জন্যও এটা করতে চান। মো: আলমগীর হোসেন বলেন সবুজ-বেগুনিতে এতো সুন্দর ধানের জমি আর দেখেনি। লোকমুখে শুনে জমি দেখতে এখানে আসা। যারা এই জাতীয় ধান আবাদ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এজাতীয় ধান আবাদ করতে এখন আমরাও শখ হয়েছে। জমি দেখে সাথে ছবিও তোলা হয়েছে বলে জানায়। মো: খায়রুল ইসলাম বলেন, আমি কখনও এ জাতীয় ধান দেখেনি। ফসলের মাঠে সবুজ-বেগুনিতে বাংলাদেশের পতাকা হয়ে গেছে। যা দেখে মনে হয় এইটি আল্লাহর রহমত। সবুজ-বেগুনিতে জাতীয় পতাকা দেখে আমার কাছে দেখে খুব ভালো লেগেছে বলে জানায়। মো: মুসা মিয়া বলেন ধানক্ষেতের চারপাশে সবুজ রঙের ধান আর মাঝখানে বেগুনি রঙের ধান রোপন করায় দেশের জাতীয় পতাকার আদলে হয়েছে। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তাই জমির কাছে গিয়ে একটি সেলফি তুলেছেন বলে জানায়। পথচারী মো: ইদ্রিস মিয়া বলেন আমাদের জাতীয় পতাকার মতো দেখতে ধান ক্ষেতটি। যদিও জাতীয় পতাকার মতো কালার হয়নি। তারপরও অনেকটাই জাতীয় পতাকার মতো দেখতে খুবই ভালো লাগছে। ’ উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, ধান ক্ষেতের মধ্যে বেগুনি ধান দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে ক্ষেত যা সৌন্দর্য বৃদ্ধি করেছে। পাশাপাশি এই বেগুনি ধান পুষ্টিগুণ বেশি। তাই দিন দিন বেগুনি ধান চাষাবাদ হচ্ছে। যেসব চাষি বেগুনি ধানের আবাদ করেছেন তাদের সঙ্গে কৃষি বিভাগ নিয়মিত যোগাযোগ রাখছে। যদি প্রাকৃতিক কোনো সমস্যা না হয় তাহলে এবার ধানের বাম্পার ফলন হবে আশা করি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১