আপডেট : ২৮ March ২০২২
বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে আজ সোমবার সকালে শাহবাগ মোড় অবরোধ করার প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেন। এর আগে সকাল পৌনে ৭টার দিকে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অনেকে হেঁটে গন্তব্যস্থলে রওনা দেন। অবরোধ তুলে নেওয়ার পর বেলা পৌনে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান। এর পর সংশ্লিষ্ট সড়কগুলোয় যানবাহন চলাচল শুরু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১