বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২২

ওয়ারীতে বাস চাপায় রিকশা আরোহী নারী নিহত


রাজধানীর ওয়ারী ইউনি মাঠ শেরে বাংলা স্কুলের গলির মুখে আনন্দ পরিবহনের একটি বাসের চাপায় রিকশা আরোহী রাফিকা পাঠান (২৭) নামের এক গৃহিণী নিহত হয়েছেন।

আজ সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ওই নারীকে উদ্ধার করে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই রিকশায় ধাক্কা দিয়ে টেনে অনেক দূরে নিয়ে যায়। এ ঘটনায় রিকশা চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। বাসটি জব্দের পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। নিহত নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১