আপডেট : ২৯ March ২০২২
পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপির আংশিক পরিবর্তন করে গঠন করা হয়েছে। উপজেলার দুই বর্শিয়ান নেতার মৃত্যুতে পার্টির বেহাল অবস্থা নেমে আসছিল। সভাপতি মোঃ মাহাবুবুর রহমান খান এবং যুগ্ম সাধারন সম্পাদক তসলিম উদ্দিন চুন্নুর মৃত্যুজনিত কারনে উপজেলার জাতীয় পার্টি জেপির কমিটিতে আংশিক পরিবর্তন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে। গতকাল সোমবার (২৮ মার্চ) উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আবু সাঈদ মিয়া মনুকে সভাপতি, সাহ্ আলম নাসু ও নূরুল আমিনকে সহ সভাপতি, মোঃ মনজুরুল মাহফুজ পায়েলকে সাধারন সম্পাদক এবং মোঃ জিয়াউল হাসান মনুকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা জাতীয় পার্টি জেপির কমিটি পুনর্গঠন করা হয়েছে। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ১২৮ পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এ কমিটির অনুমোদন করেন বলে জানা গেছে। এ কমিটির অন্যান্য পদ অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১