বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২২

সলঙ্গায় চাঁদাবাজি ও ছিনতাই মামলায় দুই যুবক গ্রেপ্তার


সিরাজগঞ্জের সলঙ্গায় মারপিট, চাঁদাবাজি ও ছিনতাই মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় থানার জঞ্জালীপাড়া বাজার থেকে জঞ্জালীপাড়া গ্রামের মৃত মেজাল প্রামানিকের ছেলে ইলিয়াস হোসেন (৪০) ও একই গ্রামের রওশন আলীর ছেলে নুরুল ইসলাম (২৭) গ্রেপ্তার করে।

মামলা সুত্রে জানায়, গত ২০ ফেব্রুয়ারি থানার বাসুদেবকোল গ্রামের শামছুল সরকারের ছেলে শামিম সরকার ওরফে ঠান্ডু ও তার ব্যবসায়িক পাটনার একই গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আলামিন থানার জঞ্জালীপাড়া গ্রামের ফারুক মাস্টারের কাছ থেকে তাদের মাছ ব্যবসার জন্য লিজকৃত পুকুর সংস্কার করছিল। ওই দিন সকালে উক্ত পুকুর থেকে ব্যবাসায়ীক কাজে ফিরছিলেন পথে জঞ্জালীপাড়া গ্রামের আতাউর রহমানের বাড়ির নিকট পৌছিলে ইলিয়াস হোসেন, নরুল ইসলামসহ প্রায় ১৫-২০ জন  মোটারসাইকেলের গতিরোধ করে। গতিরোধ করার কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে শামিম ও আলমিনের নিকট থেকে ৩০হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের কথাতে রাজি না হওয়ায় বেধরক মারপিট করে এবং  শামিম সরকার ঠান্ডুর পকেটে থাকা ব্যবসায়িক ৭০হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুটি মোটরাসাইকেল ভাংচুর করে ও দুটি ড্রাম ট্রাকের গ্লাস ভাংচুর করে। পরে ওই দিনই শামিম সরকার ওরফে ঠান্ডু বাদি হয়ে সলঙ্গা থানায় ইলিয়াস হোসেন, নুরুল ইসলামসহ ৭জন নামিয় ও ৭/৮জন অজ্ঞাত নামায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার উপ-পরিদর্শক শেখ সজিব জানান, মারপিট, চাঁদাবাজি, ছিনতাই ও গাড়ী ভাংচুর মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আটকৃতদের আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে আরও জানান পুলিশের এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১