বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২২

আদ-দ্বীন হাসপাতালে স্বল্প খরচে মিলছে চিকিৎসা সেবা


কেরানীগঞ্জে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে সকল বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এমন দৃশ্য দেখা যায় বসুন্ধরা আদ্-দ্বীন রিভার ভিউ হাসপাতালে। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বহির্বিভাগসহ সকল বিভাগে এসেবা নিতে সাধারন রোগিদের উপচে পড়া ভীড়। শুধু ধনী মানুষ নয় সবার জন্য সেবা দিতে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সামাজিক দায়বদ্ধতা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকায় মনোরম পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

বিশেষ দিন গুলোতে গরীব অসহায় সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিং চালিয়ে যাচ্ছে। সেই সুবিধা গুলো হলো- সম্পূর্ণ বিনা মূল্যে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চোখের ছানি অপারেশন করিয়ে দেয়। যারা টাকার অভাবে সন্তানকে সুন্নত এ খাতনা করাতে পারে না সেই সব অসহায় শিশুদের সম্পূর্ণ বিনা মূল্যে সুন্নত এ খাতনা করিয়ে ব্যাপক সারা ফেলেছে।

ঢাকার নবাবগঞ্জ থেকে রোগি আসমা বেগমের বড় বোন সামিরা বেগম বলেন, এ হাসপাতালটি গাইনি বিভাগের জন্য অত্যন্ত ভালো ও খোলা মেলা মনোরম পরিবেশ। আমার বাড়ির পাশের চাচী জোস্না বেগমের রেফারেন্সে আমরা এসেছি। এখানের সিস্টার এবং ডাক্তারের ব্যবহারে আমরা খুশি। পরিস্কার পরিছন্ন এ হাসপাতালটিতে না আসলে বুঝতে পারবেন না। আমরা খুব খুশি তাদের সেবায়।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মজিবর মিয়া বলেন, আমার বোনের বাচ্চার ডায়রিয়া হয়েছে কোন কুলকিনারা না পেয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভর্তি করি নিবিড় পরিচর্যার মাধ্যমে আমার ভাগিনা এখন ভালো। তিনি আরো বলেন, আমরা এ হাসপাতালটিতে চিকিৎসা নিতে পেড়ে খুব খুশি। আশাকরি আগামী কাল বাচ্চাটি নিয়ে বাসায় ফিরে যেতে পারবে বলে জানিয়েছেন ডাক্তাররা।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ রুহুল আমিন বলেন, কেরানীগঞ্জ উপজেলার বসুন্ধরা রিভার ভিউ এলাকায় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একযুগের বেশি সময় নিজেদের লোকসান নিয়ে টিকে আছে। মানুষের মাঝে বিশেষ সেবা মাধ্যমে গ্রাম অঞ্চলের যেসব অসহায় গরীব, সুবিধাবঞ্চিত মানুষেরা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না তাদের শনাক্ত করে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এনে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকি।

তিনি আরো বলেন, দেশের অন্যান্য হাসপাতালের চেয়ে আমাদের এখানে রোগিদের মনোরম পরিবেশে ও অল্প খরচে চিকিৎসা সেবা পেয়ে থাকে বলেই বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ছড়িয়ে পড়েছে।

কেরানীগঞ্জ নয় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সেবা নিতে ঢাকার আশপাশের রোগীদের মাঝে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে সুনাম রয়েছে। তিনি আরো বলেন এ মেডিকেল কলেজ হাসপাতালে গরীব মানুষের জন্য একটি নিজস্ব ফান্ডের সহযোগিতায় রয়েছে বলে আজ আমরা গ্রাম অঞ্চলের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে চোখের ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দুনিয়ার আলো দেখার জন্য বয়স্ক নারী পুরুষের নতুন করে বাচার সুযোগ করে দেয়।

আদ-দ্বীন মেডিকেল কলেজ এর ব্যবস্থাপক মোঃ আসাদুর রহমান জানান, আমাদের হাসপাতালে খুব গুরুত্ব সহকারে রোগিদের সেবা প্রদান করে থাকি। আর আমাদের হাসপাতালটিতে সেবার ক্ষেত্রে কোন বৈষম্য নেই। নিজেদের জনপ্রিয়তা ও ধরে রাখতে গাইনী, মেডিসিন, অর্থপেডিক, সার্জারী, দন্ত (ডেন্টাল), চক্ষু, বহির্বিভাগের সকল বিভাগে চিকিৎসা ও সেবা প্রদান করি। একমাত্র আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্প সময় স্বল্প খরচে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে সেবা এবং যে কোন পরিস্থিতিতে ডাক দিলেই অ্যাম্বুলেন্স হাজির হয়।

তিনি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সেবা প্রত্যাশীদের মঙ্গলকামনা করেন।

24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা!
জরুরী এবং বিশেষ সেবার জন্য যোগাযোগ করুন -01713488414,01713488415, 01713488416 এই নম্বরে


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১