আপডেট : ৩০ March ২০২২
ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে শিশুদের সংখাই বেশিহঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমসিম খচ্ছে কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট। ঋতু পরিবর্তন ও হঠাৎ গরম বেড়ে যাওযায় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। ঝালকাঠি সদর হাসপাতালের তথ্য মতে, গত ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন রোগী। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ডায়রিয়ার রোগী চকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাক্তার আবুয়াল হাসান বলেন, গত মাসের তুলনায় এ মাসে ডায়রিয়ার রোগীর সংখ্যা অনেক বেশি। বর্তমানে প্রচণ্ড গড়ম পড়ছে আর এময় মানুষ বাইরের খাবার খাচ্ছে এবং পানি পান করছে। এসব কারণে মানুষ ডায়রিয়া এক্রান্ত হতে পারে। তিনি এ সময় বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকা এবং নিরাপদ পানি ও রসালো ফল খাওয়ার পরামর্শ দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১