আপডেট : ৩০ March ২০২২
ভোলার বোরহানউদ্দিনে বাসের চাপায় মো. খোরশেদ (৭০) নামে বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের আবুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, সকালে বাস মালিক সমিতির একটি বাস ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে বোরহানউদ্দিন উপজেলার আবুল বাজার সংলগ্ন নির্মাণাধীন কালভার্টের বিকল্প সড়কে বাসটি বৃদ্ধ পথচারী খোরশেদকে চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত খোরশেদকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে না চালকের ভুলে পথচারীকে চাপা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১