আপডেট : ৩১ March ২০২২
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি ও জামাত ভোট চুরি, নীল নকশা তৈরি করে ২০০১ সালে ক্ষমতায় এসেছিলো। ক্ষমতায় এসে দেশের সাধারন মানুষের উপর অত্যাচার লুট-তারাজ বাড়িতে হামলা করে কোন আওয়ামী লীগের নেতাকর্মী বাসায় ঘুমাতে পারেনি। বাংলা ভাই তৈরি করেছিল দেশে ৫৬০টি জায়গায় বোমা ফাটিয়ে মানুষ হত্যা করেছে। আর স্বাধীননতা ছিনিয়ে স্বাধীন বাংলাদেশ গড়া যোগ্য নেতার যোগ্যকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের কোন বদলা নেয়নি এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাওয়া ভবন খুলে দেশকে ধ্বংসের করেছে। গতকাল বুধবার (৩০ মার্চ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকালে ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি বক্তব্য তিনি এ সব কথা বলেন। বিশেষ অতিথি বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, অধ্যাপক হামিদুর রহমান বঙ্গবন্ধুর একজন সহ যোদ্ধা ছিলো। তার সু যোগ্য পুত্র নসরুল হামিদ বিপু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নায়নের রোল মডেল করেছে। বাঙ্গালীদের আজ মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তিনি সম্মলন আয়োজন দেখে আনন্দি হয়েছি। আওয়ামী লীগকে আর কেউ পিছনে টেনে নিতে পারবেনা। বিএনপি ও জামাত মিলে দেশকে ধংশো করে দিয়েছিলো। কেরানীগঞ্জ আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল প্রকার দুর্যোগ মোকাবেলা ও জেল জুলুম শয্য করে আওয়ামী লীগ কে সুসংগঠিত করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছে। মির্জা আজম এমপি বলেন, দক্ষিন কেরানীগঞ্জ আওয়ামী লীগে সভাপতি শাহীন আহমেদ তিনি তিনতিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের শেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তরুন আওয়ামী লীগ নেতা শাহীনের বিরুদ্ধে তৎকালিন বিএনপি সরকার ৩২ টি মামলা দিয়ে কেরানীগঞ্জ আওয়ামীলীগকে পঙ্গু করতে চেয়েছিলো। তিনি আরও বলেন আমি জামালপুর থেকে ছয় বার এমপি নির্বাচিত হয়েছি। তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মতো সার্থ হতে পারিনি। বিপু কেরানীগঞ্জে আধুনিক শহর গড়ে তুলেছেন। ১৯৬০ সালে জিয়াউর রহমান পাকিস্তান সরকার আস্থা ভাজন মেজর ছিলো। তার দলের সদস্যদের মুখে গণতন্ত্র কথা মানায় না। জিয়াউর রহমান একজন খুনি ছিলো। জাতির পিতা সহ তার পরিবারের সদস্যকে হত্যা করে রাস্ট ক্ষমতা গ্রহণ করেছিলো। ওই খুনির ছেলে তারেক রহমান হাওয়া ভবন খুলে বিএনপি জামাত মিলে ২১ আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যর চেষ্টা করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি,, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান। দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক শাহীন আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম অাহ্বায়ক ম. ই. মামুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঢাকা ৩ আসনের সাংসদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সম্মেলনে আরোও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো শাহ জাহান, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,হাজী মোঃ ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগ ধর্মবিষয়ক সম্পাদক, হাজী মুজিবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরারুল হাসান আশুসহ অনেকে। সম্মেলন শেষে অন্য কোন প্রার্থী না থাকায় শাহীন আহমেদ সভাপতি ও ম.ই. মামুন সাধারন সম্পাদক নির্বাচিত হন। পর্যায়ক্রমে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১