আপডেট : ০৪ April ২০২২
যশোরের চৌগাছায় আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের চাপায় রাজু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের লাল্টুর ছেলে। সে গ্রামের দানবাক্স নামক বাজারে চানাচুর-মুড়ি বিক্রি করতো। পুলিশ এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে কাভার্ডভ্যানের চালক পালাতক রয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের প্রবেশমুখে চৌগাছা-মহেশপুর সড়কের গরু হাটায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজু ও তার পিতা লাল্টু চৌগাছা শহর থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌগাছা-মহেশপুর সড়কের বেলেমাঠ বটতলা এলাকায় গরু হাটে পৌছালে একটি ভ্যান সাইকেলে ধাক্কা দিলে মহেশপুরের দিক থেকে চৌগাছার দিকে যেতে থাকা আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের (ঢাকা-মেট্রো-উ ১২-১৭৩৮) নিচে পড়ে যায়। রাজুর মাথার দিকের অংশের উপর দিয়ে কাভার্ডভ্যানটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা সেটিকে আটক করলে চালক পালিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১