আপডেট : ০৪ April ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিকল্প কর্মসংস্থানের উৎস হিসাবে ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপকারভোগীদের হাতে এসব ভেড়া ও ছাগল তুলে দেওয়া হয়। ছাগল ভেড়া পেয়ে উপকারভোগীরা খুবই খুশি। এসময় উপকারভোগী ৪০ জন জেলের মধ্যে ৩৬ জনকে এক জোড়া করে ভেড়া এবং ৪ জনকে ১ জোড়া করে ছাগল ছাগল দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, যুব উন্নয়ন কর্মকর্ত মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা আক্তার প্রমুখ। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ উপজেলায় ১ হাজার ৪১০ জন নিবন্ধিত জেলে আছে। গত ২০১৫-১৬ অর্থ বছর থেকে জেলেদের বিকল্প আয় বর্ধনের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেলাই মেশিন, ভেড়া, ছাগল ইত্যাদি দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬৪০ জনকে সেলাই মেশিন এবং ১২০ জনকে ভেড়া ও ছাগল দেওয়া হয়েছে। এই সপ্তাহে আরও ২০০ জন জেলেকে ভেড়া ও ছাগল দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, বছরের নির্দিষ্ট একটা সময় জেলেরা মাছ ধরতে পারে না। তখন তাদের আয় রোজগার থাকে না। তাদের বিকল্প আয়ের জন্য এসব ভেড়া ও ছাগল দেওয়া হয়েছে। ভেড়া ও ছাগল লালন পালন করে তাদের আয় রোগজার বাড়বে বিকল্প আয়ের ব্যবস্থা হবে। তাতে তাদের সামাজিক ও আর্ত সামাজিক অবস্থার উন্নয়ন হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১