আপডেট : ০৪ April ২০২২
রোজার মধ্যে স্কুল-কলেজে ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্লাস চলবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল ২০২২ পর্যন্ত খোলা থাকবে। শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। সাধারণত রমজানের প্রায় পুরো সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে, কিন্তু এবার করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসের বিষয়ে নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ কর্তৃপক্ষকে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গত ৩১ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদের সই করা অফিস আদেশে বলা হয়, রমজানে স্কুল-কলেজে সর্বোচ্চ সাড়ে তিন ঘণ্টা ক্লাস হবে। এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। এ ছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট এবং দিবা শিফটে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস চলবে। এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচটি ক্লাস এবং দুই শিফটে চারটি ক্লাস হবে। শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ রুটিন প্রণয়ন করবে বলেও অফিস আদেশে বলা হয়। করোনার তৃতীয় ঢেউয়ে দ্বিতীয় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধ করা হয় গত ২১ জানুয়ারি। এ দফায় শিক্ষাঙ্গনে সশরীরে ক্লাস বন্ধ থাকে এক মাস। ু
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১