বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২২

চৌদ্দগ্রামে পরোয়ানাভুক্ত ৮ আসামী গ্রেপ্তার


রাজনৈতিক, মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক ৮ আসামীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আজ মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। গ্রেপ্তারকৃতরা হলেন; পৌরসভার ফালগুনকরা গ্রামের শিবির নেতা হাসান মাহমুদ, নাটাপাড়ার মোঃ শিপন, নাজিম উদ্দিন, রফিকুল মিয়া, মেষতলীর শাহ আলম, পুর্ব চান্দিশকরার মেহেদী হাসান রুবেল, ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া আজাদ ও কাজল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, গ্রেপ্তারকৃতরা রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গামা ও মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। সোমবার রাতভর চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১