আপডেট : ০৭ April ২০২২
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শরীফ (২১) নামে এক যুবক খুন হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে প্রান্ত ক্লিনিক সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। নিহত শরীফ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া এলাকার শহিদ মিয়ার ছেলে। তবে বাবার ক্লিনিক ব্যবসার সুবাধে নগরীর চরপাড়া এলাকাতেই পরিবারের সঙ্গে থাকতেন শরীফ। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, রাত ১২টার দিকে চরপাড়া এলাকায় নিজ বাসার সামনে দুষ্কৃতিকারীরা শরীফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১