আপডেট : ০৮ April ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ স্কাউট দিবস পালন ও বীরশ্রেষ্ঠ সিপাহী মোঃ মোস্তফা কামালের নামানুসারে প্রতিষ্ঠিত ‘বীরশ্রেষ্ঠ সিপাহী মোঃ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার পৌরশহরের দেবগ্রামে মদনখান ফাউন্ডেশনে স্কাউট ডেনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও গ্রুপের পতাকা উত্তোলন করা হয়। এসময় কাব, স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার, বীর মুক্তিযোদ্ধা এবং গ্রুপের সদস্যরা জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করে সম্মান জানায়। জাতীয় পতাকা উত্তোলন করেন বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ মহসীন খান, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর বাবুল মিয়া। পরে স্কাউট গ্রুপের সদস্যরা উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে সমাধিস্থ স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও সালাম প্রদর্শন করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় কিছু সময় নিরবে দাঁড়িয়ে থেকে বীরশ্রেষ্ঠের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ মহসীন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, গ্রুপের সহ সভাপতি মোঃ ফজলুল হক মন্টু, গ্রুপের সহ সভাপতি প্রকৌশলী জাকির হোসেন খান, নির্বাহী সদস্য সাবেক ব্যাংকার সৈয়দ সামসির হোসেন, বাংলাদেশ স্কাউট আখাউড়া উপজেলার কমিশনার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সবশেষে ডেনের সামনে গ্রুপের পরিচিতি সভা, অভিভাবক সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়। ডাঃ লেঃ কর্ণেল (অবঃ) মোঃ কবীর আহাম্মদ খানকে সভাপতি ও নাজমুল হাসান ভূঁইয়া (এএলটি) কে গ্রুপের সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়। এর আগে ২০২১ সালের ২৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাহী মোঃ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১