আপডেট : ০৮ April ২০২২
২০২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে ১০ মে পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ১০ মে বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলো অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১