বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২২

শিবালয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন


মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী ইউনিয়ন পরিষদ কমপক্ষে ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৯ এপ্রিল) দুপুরে নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মানিকগঞ্জ-০১ আসনে সাংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, রুনা আক্তার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম,এ কুদ্দুস, ওসি মো. শাহিন।

উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্বাস আলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মানিক প্রমূখ বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১