আপডেট : ১০ April ২০২২
পরীক্ষার হল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ফেসবুক লাইভে এসে বলেন, এ প্লাস না দিলে বোর্ড-মোর্ড ভেঙে ফেলবানে, ‘আমরা ছাত্রলীগ, যেখানে যাব সেখানেই বুলেট’। ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ রোববার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ। শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেন। পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন। লাইভের ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১