বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২২

কেরানীগঞ্জে আইসিটি হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন


ঢাকার কেরানীগঞ্জে প্রায় চার একর জায়গায় ২০০ কোটি টাকা ব্যয়ে ভারতের অর্থায়নে নির্মিত আইসিটি হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তার সাথে ছিলেন ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামি ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

আজ মঙ্গলবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় এই হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হাইটেক পার্ক স্থাপনে দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা ও আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার ডিজিটাল বাংলাদেশ গঠনে আরও একধাপ এগিয়ে গেল।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে নসরুল হামিদ বিপু বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছি। আগামীতে কেরানীগঞ্জের মাটির নীচ দিয়ে বিদ্যুৎ এর তার নেওয়ার কাজ শুরু হবে। কেরানীগঞ্জেন আজ হাই-টেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এর মাধ্যমে আইটি ইন্ড্রাস্ট্রিতেও এখন কেরানীগঞ্জ বাসীর অবদান রাখার ক্ষেত্রে প্রস্তুত হলো। কেরানীগঞ্জে হাইটেক পার্ক স্থাপন সম্পন্ন হলে এই এলাকার ছেলেরা গতানুগতিক ব্যবসা বাণিজ্য বদলে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করতে পারবে যা দেশের অর্থ-সামাজিক পরিবেশের ব্যপক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের অত্যন্ত উন্নত সম্পর্ক আরো দৃঢ়করণ এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারীত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমানে দুই দেশের বানির্জ ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কওে আইসিটি সেক্টওে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ প্রদান করছে। অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদেও সহযোগিতা ক্ষেত্র আরো প্রসারিত করবে বলে আমরা আশাবাদী।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামীয় আরেকটি প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬টি সফটয়্যার টেকনোলজি পার্ক,হাই-টেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রশিক্ষনের জন্য বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। এখন থেকে আগামী দুই বছওে ২৪০০ জন প্রশিক্ষন গ্রহন করবে। ইন্পারনেট অব থিংস, মেশিন লানিং, রোবোটিক্স,আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, এক্সটেনডেড রিয়ালিটিসহ অন্যান্য উচ্চতর বিষয়ে প্রশিক্ষন দেয়া হবে। এ ছাড়া মাস্টার ট্রেইনার তৈরী লক্ষ্যে ৩০ জনকে ৬ মাসের জন্য ভারতে আইসিটির উপর উচ্চতর প্রশিক্ষনের জন্য প্রেরণ করা হবে।

এর আগে অতিথিরা গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ন কুমার ঘোষ। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিন কেরানীগঞ্জ থানা আ,লীগ সাধারন সম্পাদক মুযাহিদুল ইসলাম মামুন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১