বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২২

গলাচিপায় ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাংগা বাজারের দোকানদার ইসমাইল হাওলাদার এর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার (১২ই এপ্রিল) সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মাটিভাংগা বাজার ও পশ্চিম কাছারিকান্দা গ্রামের নারী-পুরুষ সাধারণ জনগন ফেস্টুন ব্যানার লিফলেট নিয়ে ইসমাইল হাওলাদারকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে গলাচিপা উলানিয়া সরকে মানববন্ধন করে। পরে নারী-পুরুষসহ সাধারণ জনগণ বিভিন্ন রাস্তাঘাট ঘুরে এক বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, মুদি দোকানের পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী ইসমাইল হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার দশদিন হয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান আসামি গ্রেপ্তার হয়নি তবে পুলিশের প্রতি আমাদের আস্থা আছে, এবং আমরা চাই খুব দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে বিচার করে অবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক। যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তার।

এছাড়াও মৃত ইসমাইল হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১