বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২২

আখাউড়ায় ট্রেন চলাচল বন্ধ


পূর্বাঞ্চল রেলপথে রানিং স্টাফদের আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের ন‍্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে  এ স্টেশন থেকে কোথাও কোনো ট্রেন চলাচল  করেনি। 

মাইলেজ বাতিল, বৈশাখি ভাতা না পাওয়া, সঠিক সময়ে বেতন না পাওয়ায় আন্দোলনের অংশ হিসেবে ট্রেন চালক, গার্ডরা ট্রেন না চালানোয় এ পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে চালক ও গার্ডদের সংগঠন ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে মঙ্গলবার রাত তিনটার দিকে সান্টিং করার সময় তিতাস কমিউটার ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারি ট্রেন উদ্ধার করলেও আন্দোলনের কারণে ট্রেন ছেড়ে যায়নি। তাছাড়া সিলেট গামী সুরমা মেইল, দুটি মালবাহী ট্রেন আখাউড়া স্টেশনে ও ঢাকা গামী সুরমা মেইল আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে অবস্থান করছেন। এসময় আটকা পড়া যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়। ট্রেন যাত্রী মো: মুর্শেদ মিয়া বলেন সিলেট যেতে ঢাকা থেকে সুরমা মেইলে উঠা হয়। ভোর রাতে ট্রেনটি আখাউড়ায় স্টেশনে আসে। এরপর আর ছাড়েনি। বিকল্প পথে যেতে তার কাছে টাকা নেই বলে জানান। কী ভাবে তিনি তার গন্তব্যে যাবেন বুঝতে পারছেন না।

মো:হুমায়ুন কবির নামে একজন চালক জানান, দেড়শ' বছর আগে থেকেই লাইনেজ বিল দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এতে অসম্মতি জানানোয় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। প্রায় দু'বছর যাবত এ নিয়ে আন্দোলন চলছে।

আখাউড়ার লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, আন্দোলনের কারণে আখাউড়া ও আজমপুর স্টেশনে পাঁচটি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে আখাউড়ায় তিতাস কমিউটার ও দু'টি মালবাহী ট্রেন, আজমপুরে সুরমা মেইল ট্রেন আটকা পড়ে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১