বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২২

মির্জাপুরে জমির বিরোধে দুই জনকে কুপিয়ে আহত


টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১০ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাবিবুর রহমান।

অভিযোগ থেকে জানা যায়, হামলার শিকার পরিবার কর্তা হাবিবুর রহমানের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে অভিযুক্তরা মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র দিয়ে বসতবাড়িতে থাকা হাবিবুর রহমানের মেয়ে মীম আক্তার (১৫) ও হাবিবুরের ভাবি মনোয়ারা বেগমের (৪৫) ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সে সময় বাড়ি ঘরের বিভিন্ন্ন স্থাপনাও ভাঙচুর করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, অভিযুক্তদের সঙ্গে এ বিষয়ে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হলেও আমি বাড়িতে না থাকার সুযোগে তারা অন্যায়ভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমি থানা পুলিশের কাছে এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মজিবুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১